শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্যামনগরের বংশীপুর গ্রামে পটকা মাছ খেয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের আরও ৪জন সদস্য মারাত্বকভাবে অসুস্থ হয়ে পড়ার পর তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত মতিয়ার রহমান (খোকন) (৪৫) একই গ্রামের মৃত আনছার আলী গাইনের ছেলে।
অসুস্থরা হচ্ছেন- মৃত মতিয়ারের ছেলে সাগর হোসেন (২৫), তার স্ত্রী সিলমি (২০), পাতড়াখোলা গ্রামের মমতাজ খাতুন (৩০), তার শিশু সন্তান মাহীর (২)।
মৃ্তের চাচাত ভাই আব্দুল হান্নান জানান মঙ্গলবার দুপুরে রান্না করা পটকা মাছ দিয়ে পরিবারের সদস্য একত্রে ভাত খায়। বিকেলে দিকে তারা অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যার কিছু আগে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় অবস্থার অবনতি হলে চিকিৎসকরা অসুস্থ ৫ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলেও পথে মতিয়ার রহমানের মৃত্যু হয়। বাকি রোগীদের অবস্থা সংকটাপন্ন বলে তিনি দাবি করেন।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী জানান, তার বাড়ির পাশের একটি পরিবার এমন দুর্ঘটনার শিকার হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। বাকিদের সাতক্ষীরা মেডিকেল কলেজে পাঠানো হলেও শংকা কাটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।