1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবন উপকূলীয় অঞ্চল পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

সুন্দরবন উপকূলীয় অঞ্চল পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

অনাথ মণ্ডল, শ্যামনগর।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেনমার্কের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ ডোনাল্ডসন তিনদিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে আজ(বুধবার) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন। রাজকুমারী প্রথমে কুলতলী গ্রাম পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে, কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নেন। সাধারণ জনগোষ্ঠীর সাথে কথা বলা শেষে রাজকুমারী নিকটবর্তী একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান এবং ঘূর্ণিঝড়ের সময় এটি কিভাবে ব্যবহার করা হয়, এর ব্যবস্থাপনা কিভাবে হয় ইত্যাদি বিষয়ে ধারণা নেন।

পরে রাজকুমারী তার সফরসঙ্গীদের সাথে নিয়ে বেড়িবাঁধে যান এবং পায়ে হেটে সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সাথে কথা বলে কিভাবে তারা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কি ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন ইত্যাদি বোঝার চেষ্টা করেন।পরে বিকালে রাজকুমারী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন। তার এই আগমন উপলক্ষে সাতক্ষীরার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এর তত্ত্বাবধানে নিরাপত্তার চাদরে ছেয়ে ফেলা হয় পুরো উপকূলীয় অঞ্চল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar