অভয়নগর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাজারের পিছনে সম্প্রতি ভয়াবহ
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া কুঠির শিল্পের দোকান মালিক ও কর্মচারীদের নগদ অর্থ
সহায়তা প্রদান করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রনজিত কুমার রায় (এমপি)’র নিজস্ব তহবিল থেকে
রোববার বিকালে নওয়াপাড়া ইন্সটিটিউট অফিস কক্ষে এই অনুদান প্রদান করেন। এসময় তিনি নিজে
ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ ৯ জন ব্যবসায়িকে এমপি’র আর্থিক অনুদান হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং ৫০ জন কর্মচারীর প্রত্যেককে ৪ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন ,অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার মন্ডল, শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন,নওয়াপাড়া প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স,কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস সঞ্জিত,সাবেক যুবলীগের সভাপতি আঃ রউফ মোল্যা,ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ প্রমুখ।
প্রসংগত, গত ১৫ এপ্রিল রাতে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাজারের পিছনে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি কুটির শিল্পের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভুত হয়েছিল।