ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সারাদেশে ঈদের দিন আজ মঙ্গলবার (৩ মে) সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভেজা অবস্থায় গ্রাম গঞ্জের মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। যদিও দুপুর গড়াতে তা কমেছে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা থেকে আবার বৃষ্টি হানা দিতে পারে। এদিন আবহাওয়ার পূর্বাভাসে ঠিক এমনটাই বলা হয়েছে।
এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনার আকাশ মেঘে ঢেকে গেছে। বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে মেঘমালা। ফলে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে মেঘমালাটি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। এতে চট্টগ্রাম ও সিলেটেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকায় প্রতি ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। প্রায় দেশজুড়ে বৃষ্টি হয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে তা ঝরেছে। তিনি আরো বলেন, এখন ময়মনসিংহ, টাঙ্গাইল,ঢাকা, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়াজুড়ে মেঘমালা অবস্থান করছে। সেটি চট্টগ্রামের দিকে যাচ্ছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। যেসব এলাকায় এখনও হয়নি, সেসব স্থানে তা হওয়ার সম্ভাবনা রয়েছে।