1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরা হলো না,পথেই বজ্রপাতে মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরা হলো না,পথেই বজ্রপাতে মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩০৫ জন খবরটি পড়েছেন
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট থেকে।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলায় ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত্য মহির শেখ (৬৫) মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে মহির স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মহির পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় ইউপি মেম্বর অজিত মজুমদার জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগা মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা মহির শেখ (৬৫) মঙ্গলবার সকালে ঢালীরখন্ড ঈদগাহে নামাজ পড়েন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জ্বালানী কাঠ নিয়ে বাড়ীতে ফিরছিলেন তিনি। ফেরার পথেই বজ্রপাতের শিকার হন মহির। পরে স্বজনেরা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেবানন্দ মজুমদার বলেন, “হাসপাতালে আনার আগে ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, “বজ্রপাতে নিহত মহির পরিবারকে সরকারী সহায়তা প্রদাণের ব্যবস্থা নেয়া হচ্ছে।”

এদিকে ঈদের নামাজের আগ মুহুর্ত পর্যন্ত মোংলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও নামাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ মেঘে ঢেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে ঈদ আনন্দ ফিকে হয়ে পড়েছে এখানকার মানুষের কাছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar