1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাভার-আশুলিয়ায় বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধঃ বিপাকে সাধারণ মানুষ  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

সাভার-আশুলিয়ায় বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধঃ বিপাকে সাধারণ মানুষ 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩০০ জন খবরটি পড়েছেন

শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিতাস গ্যাসের পাইপ লাইন পূর্ণসংস্কারের জন্য সাভার উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বাসা-বাড়িতে গ্যাস না থাকায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।ঘুম থেকে উঠে গ্যাস না পেয়ে অনেকেই রান্না-বান্না বন্ধ রেখেছেন। কেউ আবার বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ সারছেন।

বুধবার (০৪ মে) সকাল থেকে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র চোখে পড়ে।
আশুলিয়ার চারাবাগ এলাকার গৃহবধূ পারভীন বিডি টেলিগ্রাফ কে বলেন, ঈদের সময় ভালো মন্দ রান্না করব। এসময় তিতাসের গ্যাস লাইন বন্ধ। এখন ভালো মন্দ তো দূরের কথা,ঠিকমতো ভাত খাওয়াই তো প্রায় বন্ধ। বাধ্য হয়ে কোন রকম ইট দিয়ে চুলা বানিয়ে রান্না করার চেষ্টা করতাছি।

আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পানধোয়া এলাকার গৃহিনী আনোয়ারা বেগম বলেন, একে তো বৃষ্টি, তার ওপর গ্যাস বন্ধ। ইট বসিয়ে কোনো রকমে রান্না বসিয়েছি। তাও পর্যাপ্ত জ্বালানি কাঠ নেই। কিভাবে রান্না করবো।

সাভারের ধামসোনা ইউনিয়নের জনবহুল গাজীরচট এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে ঘুরে দেখা যায়, গৃহিনীরা গ্যাস লাইনের চুলা জ্বালানোর চেষ্টা করেও কাজ হয়নি। গৃহিনী আফসানা বেগম ক্ষোভ নিয়ে বলেন, তিতাসের বিল তো বাকি রাখি না। হঠাৎ করে ঈদের সময় গ্যাস বন্ধ করে দিছে। মেহমান আসছে তাদের খাওয়াতে পারছি না। রাতে রান্না পায়েস ছিল তাই খাইছি। সিলিন্ডারের গ্যাসের দামও বেশি। আমরা চাই ২৪ ঘণ্টা গ্যাসের ব্যবস্থা থাকবে। এভাবে তো বাসার ভাড়াটিয়াও থাকবে না।

অন্যদিকে,সাভারের রাজাশন,বিরুলিয়া,কলমা,জিনজিরা,আনারকলি,আউকপাড়া,দোসাইদ,চারাবাগ,খেজুরবাগান সহ সব এলাকায় দেখা গেছে গ্যাসের সংকট।
অনেকে আবার,একপ্রকার নিরুপায় হয়ে বেশি দাম দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনে রান্না কাজ চালাচ্ছেন। 

কাইচাবাড়ি এলাকার সাদিয়া আক্তার আক্ষেপ করে বলেন, আমার দুটো শিশু বাচ্চা। তাদের তো খাওয়ানো লাগবে। সকাল থেকে গ্যাস নাই। কিভাবে কি করমু।বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে আনছি।কিন্তু বাচ্ছাদের হোটেলের খাবার কয়বেলা খাওয়ানো যায়।শুনেছি দুই দিন থাকবে না গ্যাস। ৫-৭ ঘণ্টা বন্ধ থাকলেও একটা ব্যবস্থা করা যায়।

এদিকে ঈদের দিন রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়েছিল তিতাস কর্তৃপক্ষ। মূল লাইনে সংস্কার কাজ চলার কারণে সাভার-আশুলিয়া ও ধামরাইসহ এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে বলে জানায় তিতাস।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar