বেনাপোল প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বেনাপোল পৌরসভার দায়িত্বভার গ্রহণ করছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র।
এর আগে বৃহস্পতিবার (৫ মে) দুপুরে পৌরসভার কার্যালয়ে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র আশরাফুল আলম লিটন।
গত ২৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মাদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক আদেশে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেনাপোল পৌরসভার প্রশাসক নিয়োগ দেন। এর আগে পৌরমেয়র আশরাফুল আলম লিটন ১১ বছর ৩ মাস দায়িত্ব পালন করেন।