1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘ আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে ১০ হাজার পরিবার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বাঘ আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে ১০ হাজার পরিবার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৪৫০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘ আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে বাগেরহাটের শরণখােলার সুন্দরবন সংলগ্ন খেজুরবাড়িয়া সহ ৯ গ্রামের ১০ হাজার পরিবার।বৃহস্পতিবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য আবুল হােসন খাঁনের মাছের ঘের এলাকায় বাঁধের উপর বাঘ দেখতে পেলে এলাকার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে জনসাধারনকে সতর্ক করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার ধানসাগর ইউনিয়নের  ১নং খেজুরবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য মাে. আবুল হােসেন খাঁন জানান, রাত ১০ টার দিকে প্রতিদিনের মত তার পূত্র শাহীনকে সাথে নিয়ে ঘের পাহারা দিতে যান। তার হাতে থাকা টর্চ লাইট জ্বালালে বাঁধের উপর একটি বাঘ শুয়ে থাকতে দেখেন। এসময় তাদের ডাক চিৎকারে এলাকার লােকজন ছুটে আসলে বাঘটি দৌড়ে অন্যত্র চলে যায়। পরে লোকজনকে ঘর থেকে বের না হওয়ার জন্য মসজিদে মাইকিং করে সতর্ক করা হয় ।

অপরদিকে, বাঘ আতংকের খবরে উপজলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া,পশ্চিম রাজাপুর,পহলানবাড়ি, ধানসাগর, পূর্ব রাজাপুর, পল্লীমঙ্গল ও পাশ্ববর্তী মােড়েলগঞ্জ উপজেলার বান্দারহাট ,গুলিসাখালী সহ ৯ গ্রামের প্রায় ১০ হাজার পরিবার নির্ঘুম রাত কাটিয়ছে বলে এলাকাবাসি জানিয়েছে।

ধানসাগর এলাকার গ্রাম পুলিশ তোফাজ্জেল হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বাঘটি পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের টগড়াবাড়ী এলাকার বন থেকে লোকালয়ে প্রবেশ করে থাকতে পারে।

পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামাবাসীদের কাছ থেকে বাঘ আসার খবর পেয়ে তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বনরক্ষীরা বাঘটিকে তল্লাশীর কার্যক্রম চালাচ্ছেন বলে ঐ বন কর্মকর্তা জানিয়েছেন।

এ ব্যপারে ধানসাগর ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু বলেন, গ্রামে বাঘ আসার ঘটনা শোনার পর রাতে মাইকিং করে জনসাধারণকে নিরপদে থাকার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar