1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
করমজলে বিলুপ্তপ্রায় ‘'বাটাগুর বাসকা'কচ্ছপের ডিম থেকে ৩৩ বাচ্চার জন্ম - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

করমজলে বিলুপ্তপ্রায় ‘’বাটাগুর বাসকা’কচ্ছপের ডিম থেকে ৩৩ বাচ্চার জন্ম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৬৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ‘’বাটাগুর বাসকা’ এর ৩৩ টি বাচ্চা ফুটেছে।

শনিবার (০৭ মে) সকালে এ বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয়েছে। ডিম থেকে বের হওয়া বাচ্চাগুলো কচ্ছপের জন্য তৈরি ‘হ্যাচিং প্যানে’ রাখা হয়েছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, কচ্ছপটির ৩৪টি ডিমের মধ্যে ১টি ডিম নষ্ট হয়ে গেছে। কচ্ছপের বাচ্চাগুলোকে প্রজনন কেন্দ্রের হ্যাচিং প্যানের মধ্যে রাখা হয়েছে। ধীরে ধীরে এগুলোকে যত্মআত্তির মাধ্যমে বড় করা হবে। ৬ মাস পরে অন্য জায়গায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সুন্দরবনের করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত এ কর্মকর্তা।

এর আগেও এই বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পাঁচবার বাটাগুর বাচ্চা ফুটেছে। গত ৬ মার্চ একটি কচ্ছপের দেওয়া ৩৪ টি ডিম থেকে এই ৩৩ টি বাচ্চা ফুটলো। 

২০১৪ সালে করমজল বন্যপ্রাণী প্রজনন ও লালনপালন কেন্দ্রে বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকা প্রকল্প চালু করা হয়। ২০১৭ সালে দুটি কচ্ছপ যথাক্রমে ৩১ ও ৩২ টি ডিম পাড়ে। তা থেকে ২৮ ও ২৯ টি বাচ্চা পাওয়া যায়। ২০১৮ সালে দুটি কচ্ছপ যথাক্রমে ২৬ ও ২০ ডিম পাড়ে। তা থেকে যথাক্রমে ৫ টি ও ১৬ টি বাচ্চা পাওয়া যায়।  ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২ টি ডিম থেকে ৩২ টি বাচ্চাই পাওয়া যায়। সর্বশেষ ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২ টি ডিম থেকে ৩২ টি বাচ্চা পাওয়া যায়। এসব বাচ্চা বর্তমানে কেন্দ্রে বড় হচ্ছে। 

সুন্দরবনের করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘গত ৬ মার্চ একটি কচ্ছপ ৩৪ টি ডিম পাড়ে। আমরা যথাযথ নিয়মে ডিমগুলোকে প্রাকৃতিক ইনকিউবেটরে রাখি। সেখান থেকে আজ ৩৩ টি বাচ্চা ফুটে বের হয়েছে। বাচ্চাগুলোকে ‘হ্যাচিং প্যানে’ রাখা হয়েছে। এখানে ওগুলোর পর্যাপ্ত খাদ্য ও যত্ন করা হবে। ৬ মাস পরে অন্য খাঁচায় নেওয়া হবে।

এ পর্যন্ত ৩২৭ টি ডিম থেকে ২৭৪ টি বাচ্চা পাওয়া গেছে। বর্তমানে এই ৩৩টি বাচ্চাসহ বিভিন্ন বয়সী মোট ৩৮৭ টি কচ্ছপ করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar