1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও নতুন কমিটি গঠন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও নতুন কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৬১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার( ৭ মে) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপন করা হয়। এদিন সকাল ১১ টায় ফেয়ার মিশন কম্পিউটার চাইল্ড হোম এ্যান্ড স্কুল থেকে এক বর্নাঢ্য র‌্যালী পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর এবং রাফসান গ্রুপের স্বত্তাধিকারী আলহাজ্ব আবু হাসান।

দুপুরে মধ্যহ্নভোজ শেষে দ্বিতীয় সেশনে পুরস্কার বিতরন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ আলহাজ¦ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা ও দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও আবু রায়হানকে সাধারন সম্পাদক করে ফেয়ার মিশনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিট ও আঞ্চলিক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar