1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

শরণখোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৫২৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় পল্লী বিদ্যুৎতের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ জনগণ। কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা এবং অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে রবিবার বিকেলে পালিত হয় এই কর্মসূচী।

বিকেল ৫টার দিকে শরণখোলা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচরাস্তা মোড়সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় বিক্ষোভকারীরা।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম, শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ, তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার প্রমূখ।

বক্তারা বলেন, শরণখোলায় আকাশে মেঘ দেখলে অথবা সামান্য বৃষ্টি-বাতাস হলেই আর বিদ্যুৎ থাকে না। তাছাড়া অকারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতিতে সরকারবিরোধী চক্র ঢুকে পড়েছে। তারা সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র করছে। এর পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির পিরোজপুর জোনের জেনারেল ম্যানেজার (জিএম) শেখ মোহাম্মদ আলী বলেন, জাতীয় গ্রিডের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে মাঝেমধ্যে লোডশেডিং দিতে হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar