নওগাঁ প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বজ্রপাতে নওগাঁর পোরশায় ২ কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছেন- পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)। শুক্রবার (১৩ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে আব্দুস সামাদ ও আব্দুর নূহ ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভরা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকরা মরদেহ উদ্ধার করে।
পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হামিদ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সরকারি সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।