1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে জোঁড়া লাগানো জমজ ছেলে সন্তানের জন্ম - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

শ্যামনগরে জোঁড়া লাগানো জমজ ছেলে সন্তানের জন্ম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৬৫৯ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি এম আর এ ক্লিনিকে সিজারের মাধ্যমে শনিবার ( ১৪ মে ) বেলা ৩ টার দিকে এক গৃহবধু জোঁড়া লাগানো জমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। শিশু দু’টির মাথা, হাত -পা পৃথক হলেও বুক-পেট পরস্পরের সাথে জোঁড়া লাগানো রয়েছে।

ওই যমজ শিশুর জন্মদাত্রী মা তহুরা খাতুন (২৫) শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের ফজর আলী স্ত্রী।

এ ব্যাপারে পরিবারের লোকজন জানান, এদিন সকালে তহুরার প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে উপজেলার এম আর এ ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে বিকাল ৩টার দিকে সিজারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হয়। সিজারটি করেন ক্লিনিকের ডাঃ আনিছুর রহমান ও ডাঃ ফতেমা ইদ্রিস ইভা।’

তারা আরও বলেন, জন্ম নেওয়া দুই শিশুর পেটের অংশটি জোড়া লাগানো। বর্তমানে জোড়া শিশু দুটি ভাল থাকলেও তাদের মা কিছুটা অসুস্থ।

সাতক্ষীরা সিভিল সার্জন মোহাম্মদ হুসাইন শাফায়াত বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যায় জন্ম নেওয়া জোড়া লাগানো শিশুর এক হার্টবিট কাজ করে। এ ছাড়াও দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে সমস্যা দেখা দেয়। একটা সময় ছিল যখন বাংলাদেশে জোড়া লাগানোর শিশুর চিকিৎসা করানো সম্ভব ছিল না। তবে বর্তমানে বাংলাদেশে জোড়া লাগানো শিশুর চিকিৎসা করানো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সাতক্ষীরায় জোড়া লাগানো শিশুর চিকিৎসা কখনও হয়নি। এজন্য জন্ম নেওয়া ওই দুই নবজাতককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে ভালো হবে। সেখানকার সার্জারি বিভাগের চিকিৎসকরা এ বিষয়ে উন্নত চিকিৎসা দিতে পারবেন।’

এদিকে ডাক্তারদের সহযোগিতা চেয়েছেন জোড়া শিশুর বাবা ফজর আলী। তিনি বলেন, ‘কখনও এমন বাচ্চা দেখিনি। আমি গরিব মানুষ। কোথায় চিকিৎসা হয়, কিছুই জানি না।’

ফজর আলী আরোও জানান, শুনেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিতে পারলি আমার সন্তান বেঁচে যাবে, কিন্তু আমি গরিব মানুষ কীভাবে সে জায়গাতে নিয়ে যাবো। আমি সরকারের কাছে আমার সন্তানের চিকিৎসার জন্য সাহায্য চাই।

ভিডিও তে দেখুন-

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar