1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বাস-ট্রাকের মৃখোমুখি সংঘর্ষে ৭জন গুরুতর আহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

অভয়নগরে বাস-ট্রাকের মৃখোমুখি সংঘর্ষে ৭জন গুরুতর আহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪৬১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার নর্থ বেঙ্গলগেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও ৬জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের নর্থ বেঙ্গলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মিল কর্মকর্তা সজিব জানান, মঙ্গলবার দুপুরে যশোরগামী একটি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাক খুলনাগামী পলাশ পরিবহন নামের বাসের সাথে নর্থ বেঙ্গলগেট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন চালকসহ ৮-১০জন যাত্রী আহত হন। আহতদের এলাকাবাসীরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

অভয়নগর উপজেলা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় আহতরা হলেন, যশোরের মো. মাহির (২১) ও তানিম হোসেন (১৮), মনিরামপুরের জাহিদ হোসেন (২৩), ফকিরহাট উপজেলার অশোক মজুমদার (৬০), বেঙ্গলগেট এলাকার তানিয়া খাতুন (১৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ট্রাক চালক তসিকুল ইসলাম (৩৫) ও দৌলদিয়ার বাসিন্দা বাস চালক শরিফুল ইসলাম (৪৫)।

আহতদের মধ্যে চালক দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ঢাকা মেট্রো ব-১৪-০৮৮২ নম্বর বাস ও ঢাকা মেট্রো ট-২৪-২৭৫৬ নম্বর ট্রাককে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar