এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নবান্ন উৎসবে মেতে উঠেছে কুড়িগ্রামের কৃষক-কৃষাণীরা। কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বোরো ধান কাটামাড়াইয়ে।
স্বপ্নের ধান ঘরে তুলতে পরিজন নিয়ে দিনরাত পরিশ্রম করে ফসল ঘরে তোলার জন্য মরিয়া হয়ে পড়েছে কৃষক-কৃষাণীরা। কালবৈশাখী ঝড়ের হাত থেকে পাঁকা ধান রক্ষা করার জন্য চড়াদামে দিনমজুর ও মেশিন দিয়ে ধান কাটামাড়া চলছে।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক রিপন মিয়া জানান, তিনি ৪ বিঘা জমিতে বোরো চাষাবাদ করেছে। প্রতিবিঘা জমিতে চারা রোপন থেকে শুরু করে কাটামাড়াই পর্যন্ত খরচ হয়েছে ৯-১০ হাজার টাকা। বিঘা প্রতি ফলন হয়েছে ২২-২৪ মন। বর্তমান বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার টাকা দরে। ধানকাটা মেশিন দিয়ে প্রতিবিঘা জমির ধান কাটামাড়াই করার জন্য দিতে হচ্ছে ২ হাজার। এ দিকে দিনমজুর দিয়ে কাটতে খরচ হচ্ছে ২হাজার হতে ২ হাজার ৫০০ টাকা।
কুড়িগ্রাম কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে বোরো ধানের ফলন অত্যন্ত ভাল হয়েছে। ইতিমধ্যে পুরোদমে কাটামাড়াই শুরু করেছে কৃষকরা।