1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এমপি মিলনের বেড়িবাঁধ পরিদর্শন শরণখোলায় জলাবদ্ধতা নিরসনে স্লুইসগেট নির্মানের সিদ্ধান্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

এমপি মিলনের বেড়িবাঁধ পরিদর্শন শরণখোলায় জলাবদ্ধতা নিরসনে স্লুইসগেট নির্মানের সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২১৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরণখোলাকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতামুক্ত রাখতে পর্যাপ্ত ¯স্লুইসগেট নির্মানের সিদ্ধান্ত। বৃহস্পতিবার (১৯ মে) ১০টায় স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে এ সিদ্ধান্ত নেন। প্রতিনিধি দলে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি, পাউবো প্রতিনিধি, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা ছিলেন।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন বেড়িবাঁধে পর্যাপ্ত স্লুইসগেট স্থাপন না করায় গত দুই বছর ধরে বৃষ্টির পানি আটকে শরণখোলায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মানুষের ব্যপক দুর্ভোগের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা বিভিন্ন স্থানের বাঁধ কেটে দিয়ে পানি নিষ্কাশন করে। অপরদিকে, নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় ইতোমধ্যেই ঝুঁকির মুখে পড়েছে বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থান। নদী ভাঙনের ফলে সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় বাঁধে বিশাল ফাটল দেখা দিয়েছে।

পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, এবার যাতে বর্ষা ও আমন মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজনই সম্মিলিতভাবে আগাম প্রস্তুতি গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁধের ৭টি স্থানে নতুন স্লুইসগেট নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, সাউথখালী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বগী ও গাবতলা এলাকায় তিন কিলোমিটার নদী শাসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

পরিদর্শনকালে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী, পানি উন্নয়ন বোর্ডে বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ, বিশ্ব ব্যাংকের সিইআইপি-১ প্রকল্পের প্রকৌশলী সাইফুল ইসলাম, থানার ওসি মো. ইকরাম হোসেন, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপির চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar