যশোর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর বিমানবন্দর বাইপাস সড়কে মোটরসাইকের দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
নিহত মাহমুদুল হাসান ইমন (২২) আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের মোহাম্মদ আজিমের ছেলে এবং যশোর মডেল পলিকেটনিক ইনস্টিটিউটের ছাত্র।
স্থানীয়রা জানান, আজ শনিবার মাহমুদুল হাসান ইমন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার মধ্যে পড়ে ছিলেন। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।