স্টাফ রিপোর্টার।।
নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ যশোর জেলা পর্যায়ে মাধ্যমিক বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের অফিস কক্ষে অনুষ্ঠিত সংবর্ধণা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সুনীল দাস, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য মল্লিক খলিলুর রহমান, আক্তারুজ্জামান, জাকির হোসেন হৃদয়, রকিবুল ইসলাম রুবেল, গাজী আবুল হোসেন, টিভি ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক জসিম উদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক ডিআর আনিস, সদস্য সচিব আশরাফুল আলম লিপু, সদস্য শিকদার আনিসুর রহমান, সাংবাদিক মিন্টু কুমার রায়, রণজিত মল্লিক প্রমুখ। এসএম ফারুক আহমেদ নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।