1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভৈরব নদে নেমে যুবক নিখোঁজ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

অভয়নগরে ভৈরব নদে নেমে যুবক নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩১৮ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে আল মামুন মল্লিক (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। রবিবার (৫ জুন) দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আফিল গেট ঘেয়াঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার কাজ শুরু করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিখোঁজ আল মামুন মল্লিক সিদ্ধিপাশা গ্রামের মোজাফফর মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী নৌকা মাঝি সজীব হাওলাদার জানান, দুপুরে তিন যুবক তাঁর নৌকায় উঠে নদীর মাঝে এক সঙ্গে গোসল করতে ঝাপ দেয়। এসময় দুই যুবক সাঁতরে নদীর তীরে পৌঁছালেও অপর এক যুবক নদীতে ডুবে যায়। পরে কয়েকটি নৌকা নিয়ে ডুবে যাওয়া যুবকের সন্ধানে এলাকাবাসী উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য শেখ তরিকুল ইসলাম জানান, রবিবার দুপুরে সিদ্ধিপাশা গ্রামের মিজানুর বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (২০), একই গ্রামের ইয়াছিন মোড়লের ছেলে বোরহান মোড়ল (১৯) ও তাদের বন্ধু আল মামুন মল্লিক এক সঙ্গে ভৈরব নদে গোসল করতে যায়। তরা এক সঙ্গে নদীতে ঝাপ দিলে আল মামুন নিখোঁজ হয়।

খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্য হুমায়ন আহম্মেদ জানান, ছয় সদস্যের একটি ডুবুরীদল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar