1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ চেক প্রদান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বাগেরহাটে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ চেক প্রদান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২০৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৫ কোটি ১৪ লক্ষ ৬২ হাজার ৮০৭ টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার (০৮ জুন) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্থদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রোহান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ও গনমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।

দৌড় ঝাপ ও কোন হয়রানী ছাড়া নগদ টাকার চেক হাতে পেয়ে ভুক্তভুগীরা অনেক খুশী। সরকার ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। ক্ষতিপূরণ পাওয়া মোঃ মুজিবুর শেখ বলেন, ২ কোটি ৫৮ হাজার ১৪৪ টাকার চেক পেয়েছি। সরকার জমি নেওয়ায় কিছুটা কষ্ট পেয়েছিলাম। কিন্তু কোন প্রকার ঘুষ, সুপারিশ ও ঝামেলা ছাড়া আজ ক্ষতিপূরণের টাকার চেক পেয়ে অনেক খুশি হয়েছি। জমি হারানোর কষ্ট ভূলে গেছি। জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানাই।

মাতেমা বেগম নামের এক নারী বলেন, আগে শুনেছি অধিগ্রহনের টাকা পেতে অনেক ভোগান্তি হয়। আজ সে ধারণা মিথ্যা প্রমানিত হয়েছে। যেসব কাগজপত্র চেয়েছে অফিস থেকে আমি সেসব কাগজ পত্র দিয়েছি। আজ বাড়ি থেকে ডেকে এনে আমাকে চেক দিল, খুব ভাল লাগছে আমার।

জেলা প্রশাসন সূত্র জানায়, এদিন শরণখোলা উপজেলার ৩৫/১ এ উপকূলীয় বেড়িগবাঁধ, খানজাহান আলী বিমানবন্দর , খুলনা-মোংলা রেল লাইন, মোংলা বন্দরের ড্রেজিং ও ঢাকা এ্যান্ড ওয়েস্টার্ন জোন ট্রান্সমিশন গার্ড এক্সপ্যানশন প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ৪০ জন মালিকের হাতে ৫ কোটি ১৪ লাখ, ৬২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আমরা চাই জনগণের সেবা দিতে। জনগণ তাদের জমি সরকারের উন্নয়ন কাজে দিয়ে যদি ভোগান্তিতে পরে, এর থেকে কষ্টের কিছু নেই। এজন্য তাদেরকে ডেকে আমরা ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করেছি। অধিগ্রহন সংক্রান্ত কোন কাজ অথবা ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোন ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar