1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুষ্টি উন্নয়নে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

পুষ্টি উন্নয়নে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা। বৃহস্পতিবার (৯জুন) সকালে শহরের ধানসিঁড়ি প্রশিক্ষণ কক্ষে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে বাস্তবায়িত ‘পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণ মূলক সমন্বিত প্রকল্প(ক্রেইন)-এর আওতায় রূপান্তর এর আয়োজনে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির চেয়ার পার্সন ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সিএসও মোবিলাইজার শরিফুল বাসারের সঞ্চলনায় পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির এ যাবতকালের সামগ্রিক কার্যক্রম সকলের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধমে তুলে ধরেন। রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন নাগরিক কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সকলের সামনে উপস্থাপন করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাফফর হোসেন, সিএসও ফর সান-এর সদস্য ও পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির উপদেষ্টা শহিদুল ইসলাম, উপদেষ্টা মুখার্জী রবীন্দ্রনাথ, আহাদ উদ্দিন হায়দার, তানিয়া খাতুন এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি রিজিয়া পারভীন, সাধারন সম্পাদক তছলিম আহমেদ টংকার, যুগ্ন সাধারন সম্পাদক কল্লোল সরকার, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, শাকির হোসেন প্রমুখ।

পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন)-এর লক্ষ্য মা ও শিশু পুষ্টি উন্নয়ন করা। সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ, কমিউনিটি এবং সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টি, কৃষি, সামাজিক সুরক্ষা এবং পানি ও পয়ঃনিষ্কাশন এই চারটি খাতকে সম্পৃক্ত করবে এই প্রকল্প। গর্ভবতী ও দুগ্ধ দানকারী নারী, শিশু, কিশোরী, প্রজননক্ষমনারী, সুবিধা বঞ্চিত পরিবার, প্রাপ্ত বয়স্ক পুরুষ, বয়স্ক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর পুষ্টির উন্নয়ন উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হবে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলার (কচুয়া, মোংলা, মোল্লাহাট ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী এই কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar