1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় অসচ্ছল ও দুস্থ নারীদের স্বাবলম্বী  করতে সেলাই মেশিন বিতরণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

শরণখোলায় অসচ্ছল ও দুস্থ নারীদের স্বাবলম্বী  করতে সেলাই মেশিন বিতরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৩০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রামীণ জনপদে ঘরে বসে দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরণখোলা উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে শরণখোলা  উপজেলা পরিষদের এডিপির আওতায় ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮জুন) সকালে উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে অসচ্ছল ও দুস্থ পরিবারের নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি,উপজেলা প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান,জাইকা প্রকল্পের কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান রিপন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা উন্নয়ন ফোরামের নারী নেত্রী, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী দুস্থ নারীরা উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকার সমাজে নানাভাবে পিছিয়ে থাকা অচ্ছল ও দুস্থ নারীদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা দিচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী  বলেন, বর্তমান সরকার সবশ্রেণীর নারীদের কল্যাণে বদ্ধপরিকর। তিনি বলেন, সরকারের উন্নয়নের আলোকে  সমাজের অবহেলিত এসব নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হচ্ছে। মুলত তাঁরা সেলাই মেশিনের মাধ্যমে পরিবারের আয়বর্ধন যাতে করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

 উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি বলেন, সরকারের রূপরেখা অনুযায়ী উপজেলার প্রত্যন্ত জনপদে ঘরে বসে যাতে অসচ্ছল ও দুস্থ নারীরা যেন স্বাবলম্বি হতে পারে সেইজন্য কর্মসংস্থান সৃষ্টিতে উপজেলা নারী উন্নয়ন ফোরাম এগিয়ে এসেছে তাদের পাশে দাঁড়িয়েছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar