1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড় ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘন্টা পর বন্যার পানিতে ডুবে যাওয়া যুবক আক্কাস মিয়ার(২৭) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১ টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনের বন্যার পানি থেকে তার লাশটি উদ্ধার করে। এর আগে শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যার্তদের উদ্ধারে গিয়ে বন্যার পানিতে ডুবে সে নিখোঁজ হয়।

নিহত যুবক দুর্গাপুর পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বন্যায় চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে—এ খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হন। পথে চন্ডিগড় উচ্চবিদ্যালয়ের সামনে প্রবল স্রোতে তাঁর সঙ্গে থাকা তিনজনসহ তিনি নিজেও বন্যার পানিতে পড়ে যান। পরে সঙ্গের তিনজন সাঁতার কেটে ওপরে উঠলেও নিখোঁজ হন আক্কাস আলী। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানার পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar