1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বন্যার পানিতে ডুবে আছে সিলেট, চরম বিপর্যয়ে জনজীবন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বন্যার পানিতে ডুবে আছে সিলেট, চরম বিপর্যয়ে জনজীবন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২২৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অব্যাহতভাবে বন্যার পানি বেড়ে রেললাইন তলিয়ে যাওয়ায় এবার বন্ধ করে দেয়া হয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। আজ দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা বা চট্টগ্রাম থেকে এখন সরাসরি সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবে না। ট্রেন এখন সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন এবং মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে সম্ভবত চলাচল করবে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানান তিনি। 
আজ সকালে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘কালনী এক্সপ্রেস’ এবং ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন ছেড়ে গেছে।
এর আগে বিমানবন্দর এলাকায় পানি ঢুকে পড়ায় ওসমানী বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। এছাড়া আজ দুপুরে সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢুকে পড়ায় সেটি বন্ধ করে দেয়া হয়। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

অন্যদিকে অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে পরিস্থিতি আরও বিপজ্জনক হচ্ছে। এরই মাঝে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে পড়েছে বন্যার পানি। দুপুরে হাসপাতালের নিচের ওয়ার্ডগুলো প্লাবিত হতে শুরু করে। নেই বিদ্যুৎ সংযোগ।

শনিবার সরজমিন দেখা যায়, হাসপাতালের কেন্দ্রীয় জেনারেটর পানির নিচে তলিয়ে রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ, সার্জারি, নবজাতক শিশুদের বিশেষায়িত ওয়ার্ড স্কেনো, প্যাথলজি বিভাগ, মেডিসিন বিভাগ, প্রিজন ওয়ার্ড, এমআরআই, সিটি স্ক্যান মেশিন কক্ষে ঢুকেছে পানি।

দুপুরে হাসপাতালের জেনারেটর রুমে পানি ঢোকায় বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ। হাসপাতালে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। নিচতলা থেকে ফ্রিজ উপর তলায় তোলা হলেও বিদ্যুৎ না থাকায় জমতে শুরু করেছে ১৫০ ব্যাগ রক্ত। বিদ্যুৎ সরবরাহ না থাকায় বিঘ্ন ঘটছে হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীরা পড়েছেন বিপাকে।

হাসপাতাল থেকে মিলছে না পর্যাপ্ত সেবা। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। নগরীর অধিকাংশ এলাকার দোকানপাট বন্ধ থাকায় মিলছে না প্রয়োজনীয় সামগ্রী।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, এই বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে কয়েকটি ছোট ছোট জেনারেটর দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar