রাজেশ গৌড়।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার দুর্গাপুরে সেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের উদ্যেগে বন্যাদুর্গতের মাঝে ত্রান হিসেবে শুকনো খাবার বিতরন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্যাদুর্গত ৫০০টি পরিবারের মাঝে এ ত্রান বিতরন করা হয়। এছাড়াও এ সংগঠনটি বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক ভাবে সহায়তা করছে। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন, এসবি রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, সুসং সরকারী কলেজের প্রভাষক শফিউল আলম স্বপন,আওয়াল স্মৃতি সংঘের সহ সভাপতি পলাশ সাহা, এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার, সম্মানিত সদস্য মাসুম বিল্লাহ অভি,রিজন তালুকদার, সুশান্ত প্রসাদ প্রমুখ।
এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ বন্যাদুর্গত ৫০০ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছি। আমাদের কার্যক্রম চলমান রাখার জন্য সকলের সহযোগিতা চাই।