1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ী বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

ফুলবাড়ী বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্যা কবলিত এলাকার ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার ২৪ জুন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন ও ভাঙ্গামোড় ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত। এসময় শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল ও ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ সহ ওই দুই ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা ত্রাণ, পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তার জন্য নতুন করে ১৫ টন চাল ও ১ লাখ ৪০ হাজার টাকা ছাড়াও শিশু খাদ্যের জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। আজকে দুই ইউনিয়নের বন্যা কবলিত এলাকার প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, ১ প্যাকেট বিস্কুট, ১ প্যাকেট নুডুলস, ১ প্যাকেট সেমাই ও সুজি বিতরণ করা হলো। পর্যায়ক্রমে বন্যা কবলিত বাকি ইউনিয়ন গুলিতে বিতরণ কার্যক্রম দ্রুত সময়ে শেষ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar