মোঃ ফরহাদ হোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হাতীবান্ধায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার নিমিত্ত সমন্বিত কর্মপরিকল্পনা (comprehensive action plan) প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
এসময় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুদ্দিন খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার, শিক্ষক, ইউপি সদস্য, চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোতাহার হোসেন এমপি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সর্বপ্রথম আপন গৃহ থেকেই মাদককে প্রতিহত করার সংকল্প করতে হবে।