1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরব সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১,আহত- ৪ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

ভৈরব সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১,আহত- ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২৯১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।
ঈদের দিন বিকালে অভয়নগর উপজেলার ভৈরব সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সোবহান মোল্যা (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হন- দুটি মোটরসাইকেলে থাকা অপর চারজন আরোহী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তাদেরকে হাসপাতারে ভর্তি করা হয়েছে। ঈদের দিন রোববার বিকালে ভৈরব সেতুর ওপর এ দূর্ঘটনা ঘটে।

নিহতের চাচা আজিবর মোল্যা জানান, তার ভাইপো সোবহান মোল্যা দুই বন্ধুকে সাথে নিয়ে ভৈরব সেতু দেখতে আসে। ভৈরব সেতুর পূর্বপাশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার ভাইপো মারা যান। এ দূর্ঘটনায় আহত হয়েছেন অপর চারজন। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অথৈ সাহা জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ ও অপর দুইজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভয়নগর থানার এসআই রণজিৎ কুমার সেন জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত সোবহান মোল্যা যশোরের রূপদিয়া এলাকার চাউলিয়া গ্রামের মুজিবর মোল্যার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar