1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোংলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৮৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলা গাববুনিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) সকালে উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের তেলিখালি এলাকার ৪নং ওয়ার্ডের দেলোয়ার শেখের (৪৪) তিন বছরের ছেলে জীম শেখ ও একই এলাকার লাভলু (২৫) শেখের চার বছরের মেয়ে বৃষ্টি আক্তার পা‌নিতে ডুবে মারা গেছে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির উঠানে খেলছিল শিশু দুুুটি। এ সময় প‌রিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের সবার অজান্তে দেলোয়ার শেখের পুকুরে পড়ে যায় শিশু দুটি। 

খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু দুটির লাশ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।

তাদের উদ্ধার করে মোংলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেলোয়ার শেখ পেশায় একজন দিনমজুর ও লাভলু শেখ ঢাকার একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরী করেন।

বৃষ্টি (৪) ও জীম শেখ (৩) সম্পর্কে তারা চাচা ভাতিজি।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, একই দিনে পা‌নিতে ডুবে দু‌ই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয় আলাদা দু‌টি অপমৃত্যু মামলা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar