1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে জমিসহ বাড়ির মালিকানা পেল ৩৫টি ভূমিহীন পরিবার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শ্যামনগরে জমিসহ বাড়ির মালিকানা পেল ৩৫টি ভূমিহীন পরিবার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২১৪ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার শ্যামনগরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩৫টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২১ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ।

২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন। মুজিববর্ষ উপলক্ষে এ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ হতে এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৩৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে এবং তৃতীয় পর্যায়ের বরাদ্ধকৃত ১৮৯টি ঘরের মধ্যে গত ২৬ এপ্রিল প্রথম ধাপে ৮৫টি ঘর হস্তান্তর করা হয় আজ ৩৫টি ঘর হস্তান্তর করা হল, বাকি ৬৯টি ঘর এখনো নির্মাণাধীন রয়েছে পর্যায়ক্রমে সেগুলোও হস্তান্তর করা হবে। এবারের ঘর হস্তান্তর শেষে উপজেলায় মোট ৪৮০টি গৃহহীন পরিবার সরকারের উপহারের ঘরের মালিক হলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar