1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারের ২৯ তম মৃত্যু বাষিকী পালিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারের ২৯ তম মৃত্যু বাষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।। ১৯৩৮ সালের ৬ ফেব্রয়ারী সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরে জন্মেছিলেন এক ক্ষনজন্মা পুরুষ ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার। আর ১৯৯৩ সালের ২৩ জুলাই শিক্ষকতা করাকালীন এই মহান মানুষটি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি রেখে গেছেন তাঁর অপরিসীম কাজের নিদর্শন, যা আজও দেবহাটা তথা সাতক্ষীরাসহ দেশের মানুষ অবগত আছেন। তিনি ছিলেন একাধারে মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারন জনমানুষের বন্ধু। ১৯৭১ সালে শাহজাহান মাষ্টারের নেতৃত্বেই এই অঞ্চলের যুবকেরা মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন।

এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান রেখে ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির ব্যানারে আজ শনিবার(২৩ জুলাই) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টায় টাউনশ্রীপুর হাইস্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আনিছুর রহমান। শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন-অর রশিদ, জেলা আওয়ামীলীগের নেতা এ্যাডঃ আজহারুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, জেলা জাসদের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আশেক-ই ইলাহী, কেন্দ্রীয় জেএসডির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর জিল্লুর রহমান,দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ ।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ইউনুস আলী, দেবহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, মরহুমের ছেলে বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান সাংবাদিক আবু তালেব অনুষ্ঠানে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম সহ সকল বীর মুক্তিযোদ্ধা বলেন আমাদের নেতা ও সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন কে বীর উত্তম পদক প্রদানের জন্য দাবি করেন।

এছাড়াও কোরআনখানি, দোয়া অনুষ্ঠান ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক রামকৃঞ্চ চক্রবর্তী, কাজী শওকত হোসেন ময়না, কাজী শহিদুল হক রাজু, আসাদুজ্জামান আসাদ, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে.এম রেজাউল করিম সাংবাদিক রশীদুল আলম রশিদ সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকমন্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar