1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা নারীসহ নিহত ২,আহত   ১৫ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা নারীসহ নিহত ২,আহত   ১৫

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২২৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারীসহ দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পালেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কে ফকিরহাটের পালেরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশে ছেড়ে আসা ক্লাসিক মেঘনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক জন নারী ও এক জন পুরুষ রয়েছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান জানান, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুই জন নিহত হন। নিহতদের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar