1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ঠে রাকিব বয়াতী (১৬) নামের এক রঙ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাঁচরাস্তা মোড় এলাকার একটি ভবনে রংয়ের কাজ করছিলো রাকিব বয়াতী। এসময় বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে  ভবনের তিনতলা থেকে ছিটকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব উপজেলার মঠেরপাড় গ্রামের কামাল বয়াতীর ছেলে। সে স্থানীয় আকন্দপাড়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিলো। দরিদ্র পরিবারে ছেলে রাকিব লেখাপড়ার ফাঁকে ফাঁকে রঙমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar