অনাথ মন্ডল, শ্যামনগর।। সাতক্ষীরার শ্যামনগরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভড়ভোড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফারহানা (৭) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সালখালি গ্রামের ফজর আলী সরদারের মেয়ে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকট আত্মীয় সূত্রে জানা যায়, শিশু ফারহানা উপজেলার আটুলিয়া ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ শুক্রবার দুপুরে শিশু ফারহানা নানার বাড়ির একটি পুকুরের পাশে খেলা করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে পুকুরের পাশে খেলতে না দেখে শিশুটির নানি খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে শিশুকে উদ্ধার করে স্বজনেরা। পরে শিশুটাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেলী আফরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।