1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যশোরে মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৮১ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার  সাংবাদিকদের  উদ্যোগে লালমনিরহাটের কালীগন্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্মসম্পাদক,দৈনিক মুক্ত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব নুর আলমগীর হোসেন অনুর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে  শিল্পশহর নওয়াপাড়ার যশোর -খুলনা  মহাসড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(০৬ আগস্ট) বিকাল ৪ টায় অভয়নগর উপজেলার সমন্বয়ক শাহিন আহমেদের সভাপতিত্বে মফস্বল সাংবাদিক সোসাইটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি বিলাল মাহিনীর সঞ্চালনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল নুর আলমগীর হোসেন অনু ভাইকে থানায়  চা খাওয়ার দাওয়াত দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই। নইলে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলো হবে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান  নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব সুমন সরদার এবং যুগ্ম মহাসচিব আবু হামজা বাঁধন।

এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, উপ আইসিটি সম্পাদক রবিউল ইসলাম,অভয়নগরের রবিউল ইসলাম বিশ্বাস,জাকির হোসেন হৃদয়। 

এছাড়াও অভয়নগরের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar