1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ডেল্টা পরিকল্পনা করছে সরকার -ত্রান প্রতিমন্ত্রী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ডেল্টা পরিকল্পনা করছে সরকার -ত্রান প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জলবায়ু পরিবর্তনের কারনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কিভাবে দুর্যোগ সহনীয় রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারে তার একটি ডেল্টা পরিকল্পনা করছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বন্যা, খরা, নদী ভাঙ্গন, জলাবদ্ধতা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবেলায় কাজ করা যাবে। দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি রবিবার (৭আগস্ট) শরণখোলা সফরকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন কতৃক আয়োজিত এক সুধি সমাবেশে এ কথা বলেন।  

প্রতিমন্ত্রী এসময় শরণখোলায় পর্যাপ্ত ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ঝড় সহনশীল ঘর, রেইন ওয়াটার হরবেস্টিং, খাল খনন, সেচের ব্যাবস্থা ও গৃহনির্মানের জন্য ঢেউটিন বরাদ্দ দেয়াসহ বিভিন্ন প্রতিশ্রæতি দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত। বক্তব্য রাখেন, সিডিডি নির্বাহী পরিচালক এ.এইচ.এম নোমান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।

পরে মন্ত্রী রায়েন্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং ৪২টি প্রতিবন্ধী পরিবারের মাঝে তিন হাজার লিটার পানির একটি করে টেঙ্কি বিতরণ করেন। এছাড়া তিনি বিকেলে সাউথখালী ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিডি কার্যালয় পরিদর্শন এবং খুড়িয়াথালীতে প্রদীপন ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি, সিপিপি, প্রতিবন্ধি সহায়ক দলের সাথে মতবিনিময় করেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar