1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে নদীর পানি বৃদ্ধিতে বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত, চরম ভোগান্তিতে জনজীবন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মির্জাগঞ্জে নদীর পানি বৃদ্ধিতে বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত, চরম ভোগান্তিতে জনজীবন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৪৫ জন খবরটি পড়েছেন

মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে পূর্নিমার প্রভাবে পায়রা ও শ্রীমন্ত নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বৃদ্ধি পেয়ে সুবিদখালী বাজারসহ উপজেলার নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দেড়টা পর্যন্ত এ জোয়ারের পানি প্রবাহিত হয়। এতে মাধবখালী ইউনিয়নের রামপুর বেড়িবাধের প্রায় ১০০ মিটার বেড়িবাধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে রামপুর, সন্তোষপুর ও কাঠালতলীসহ ৫ টি গ্রাম তলিয়ে যায়। ফলে এসব এলাকার মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। হাঁস-মুরগি ও গবাদি পশু নিয়ে আছেন দুশ্চিন্তায়। জোয়ারের পানিতে ছোটবড় পুকুরসহ অনেক মাছের ঘের ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য চাষিরা।

এদিকে গতকাল সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদীতে জোয়ারের পানি ৪-৫ ফুট উঁচুতে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে পায়রাকুঞ্জ ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে। এতে ভোগান্তিতে পড়ে হাজারও যাত্রী। জীবনের ঝুঁকি নিয়ে ফেরী ও ট্রলারে উঠতে হচ্ছে পথচারীদের।

খোঁজ নিয়ে জানা যায়, পিপড়াখালী বেড়িবাধের বাইরে বসবাসরত ১৫টি পরিবার প্রতিদিন দু’বার করে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। তারা ‘ভাটায় রাঁধে জোয়ারে খায়’ এমন অবস্থা ওইসব পরিবারের বলে জানান পিপড়াখালী গ্রামের বাসিন্দারা। শ্রীমন্ত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুবিদখালী বাজারে বাজার করতে আসা লোকজনদের ভোগান্তির যেন শেষ নেই। গতকাল বুধবার সাপ্তাহিক হাট বসায় সুবিদখালী বাজারে পার্শ্ববর্তী উপজেলা থেকেও লোকজন বাজার করতে আসেন। বাজার প্লাবিত হওয়ায় ক্রেতা ও বিক্রেতা উভয়ই ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এদিকে পায়রা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নদীবেষ্টিত মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর, ভিকাখালী, রামপুর, পিপড়াখালী, কপালভেড়া এবং দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালী, মেহেন্দীয়াবাদ, চরখালী, রাণীপুর, কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ভয়াং ও কাকড়াবুনিয়া গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে। অতি দ্রুত টেকসই বেরিবাধ পরিবারের দাবি জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, বিষয়টি পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কে অবহিত করা হয়েছে। তাঁরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বস্ত করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar