1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব

অভয়নগরে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫২ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগর উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার দুপুরে পুস্প রাণী অধিকারী নামে এক অসহায় বৃদ্ধা নারী সুষ্ঠু বিচার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার নওয়াপাড়া (দক্ষিণ) গ্রামের কৃষ্ণপদ অধিকারীর মেয়ে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযোগকারী পুস্প রাণী অধিকারী বলেন, আমার ভাই নারায়ন চন্দ্র অধিকারী বয়স্ক ভাতাভোগী অবস্থায় মারা যান। ভাইয়ের মৃত্যুর পর বৌদির নামে বই করে দেওয়ার কথা বলে ওই ভাতার বইটি হাতিয়ে নেন ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার। সেই সময় বইয়ে জমা থাকা আট হাজার টাকা আত্মসাত করাসহ মোটা অংকের টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দেন তিনি। পুস্প রাণী অধিকারী আরো বলেন, সম্প্রতি আমার মা রেনু বালা অধিকারী মারা যাওয়ার পর আমি অসহায় অবস্থায় জীবন যাপন করছি। যে কারণে মায়ের বয়স্ক ভাতার কার্ড আমার নামে করার জন্য আবেদন করেছি। কিন্তু ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার আমার নামে করতে রাজি না হয়ে বইটি হাতিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। যাতে পূর্বের ন্যায় টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দিতে পারেন। তার এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুষ্ঠু বিচার ও প্রতিকার পেতে লিখিত অভিযোগ করেছি।

অভিযুক্ত ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যমূলক ও বানোয়াট। কয়েক বছর আগের ঘটনা কেন্দ্রীক আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, পুস্প রাণী অধিকারী নামে এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar