1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টিকিট বিক্রির অর্থ মাইলস্টোন ও জুলাই যোদ্ধাদের দান করবে বিসিবি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

টিকিট বিক্রির অর্থ মাইলস্টোন ও জুলাই যোদ্ধাদের দান করবে বিসিবি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২২০ জন খবরটি পড়েছেন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ থেকে টিকিট বিক্রির সমস্ত আয় মাইলস্টোন ও জুলাই যোদ্ধাদের দান করবে বিসিবি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা বাংলাদেশ, তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর এক মহৎ সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত আয় মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবার এবং জুলাই বিপ্লবের ‘শহীদ’ ও ‘আহত’দের জন্য দান করা হবে।

২০২৪ সালের জুলাই মাসে দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তৎকালীন আওয়ামী সরকারের পতন ঘটেছিল। সেই আন্দোলনে প্রায় ২ হাজারের কাছাকাছি মানুষ শহীদ হন, যাদের বেশিরভাগই ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

অপরদিকে গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে এক বিমান দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে এবং আরও অনেকে আহত হয়ে চিকিৎসাধীন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অধিকাংশই শিশু। বিসিবি এই শিশুদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে টিকিট বিক্রির সম্পূর্ণ আয় তাদের সাহায্যে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar