1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আমরা যখন ফারাক্কার বিরুদ্ধে তিস্তা ব্যারেজ করতে যাচ্ছি চায়না সহযোগিতায়, আমাদেরকে বর্ষার সময় পানি দিয়ে মারবে, আমাদেরকে খরা মৌসুমে খরা দিয়ে মারবে, সুরমার পানি আটকে সিলেটকে উজাড় করে দেবে, আমরা তা হতে দিতে পারি না। আমরা চায়না সহযোগিতায় তিস্তা ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছি।

কোনো অপশক্তি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইলে তাদের প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকতে হবে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের মাটির উপর দিয়ে তোমরা চলবে ট্যাক্স দেবে না তা হতে পারে না। আমরা দেশের স্বার্থ বিক্রি করব না। আমাদের জায়গা এমন একটি ভৌগলিক অবস্থানে আমাদেরকে চোখ রাঙালে লাভ হবে না। বাংলাদেশের এক ইঞ্চি মাটি কারো নেয়ার ক্ষমতা নেই।

তিনি আরো বলেন, সাংবিধানিকভাবে যাদের রাজনীতি করা নিষিদ্ধ, যাদের অতীত ইতিহাস খুন, যাদের অতীত ইতিহাস গুম করা, যাদের অতীত ইতিহাস লুণ্ঠন করা, সেই মানুষগুলো যদি আমাদের গণতান্ত্রিক যাত্রা পথে বাধা হতে চায় আপনাদের প্রতি নির্দেশ থাকবে বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা।

সাম্প্রতিক গ্যাসের সমস্যার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গোপসাগরের বামদিকে মিয়ানমার গ্যাস তুলতেছে, ডান দিকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছেন, আমাদের গ্যাস সহ নিয়ে যাচ্ছে উনারা দেখেননি এতদিন। কারণ তাদের গুরুজনরা রাগ হবে সেজন্য তুলে নাই। আর আজকে গ্যাসের অভাবে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মহলে আলাপ করে বঙ্গোপসাগরের নিচ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করছেন। সেই গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উত্তোলন করব।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড: আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোতালেব হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত মন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেব দলের আহবায়ক জিন্নাহ খান, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিটা ইয়াসমিন নাহার, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে জেলা শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar