1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই মানবে না সরকার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই মানবে না সরকার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিএনপি সরকারের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে দেশ পুনর্গঠনের লক্ষ্য বাস্তবায়নে সরকার কোনো বাধায় থেমে থাকবে না।

রোববার সকালে গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের সুবিধা সম্পর্কে উপস্থিত নারীদের মতামত শোনেন। উপকারভোগী পারুল আখতার জানান, এই কার্ড পাওয়ার পর তার সংসারের অভাব কিছুটা দূর হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে গৌরনদীতে প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে আগামী পাঁচ বছরের মধ্যে এ কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সংসার পরিচালনায় সহায়তা করার পাশাপাশি তাদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। এ কর্মসূচি বাস্তবায়নে নারী সমাজের সহযোগিতাও কামনা করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের জন্য একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি বলেন, মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী বরিশালে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar