1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩১ ডিসেম্বরের আগেই পুলিশে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পাবনার ফরিদপুর বনওয়ারীনগর বাজারের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের নড়াইলে পুকুরপাড়ে পাড়ে থাকা ম/র/দে/হ উদ্ধার করল পুলিশ উজিরপুরে চুরির অপবাদে খুঁটিতে বাঁধা যুবক, সন্তানকে খাইয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

৩১ ডিসেম্বরের আগেই পুলিশে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার (২৬ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও জবাবদিহিমূলক হওয়ার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ বাহিনীতে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পানিশমেন্ট-রিওয়ার্ড ব্যবস্থা চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন তাদের পুরস্কৃত করা হবে। দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা কোনো ধরনের অপরাধে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইনে মামলা ও বিচার হবে। শুধু বিভাগীয় শাস্তির মধ্যে ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না।

পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক পুলিশ সদস্যকে অতীতে অবৈধ নির্দেশ পালনে বাধ্য করা হয়েছিল। তবে এখন তাদের নিজেদের সংশোধন ও নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণ এখন পুলিশকে রাজা-বাদশাহ হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চায়। কোনো সিনিয়র কর্মকর্তা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয় এমন কর্মকাণ্ড করবেন না।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রত্যাশা পূরণে ব্যর্থতা কিংবা অপরাধ সংঘটিত হলে তার পরিণতি ভালো হবে না। তিনি পুলিশ বাহিনীর জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানোর আশ্বাস দেন।

বিগত সরকারের সময়ে পুলিশকে রাজনৈতিকভাবে অপব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত সাত মাসে প্রাতিষ্ঠানিক, আইনি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে পুলিশের হারিয়ে যাওয়া ভাবমূর্তি উদ্ধার ও জনআস্থা পুনরুদ্ধারে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar