1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, আগস্টেই তফসিলের আশা ইসির - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, আগস্টেই তফসিলের আশা ইসির

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচন আগামী অক্টোবরে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের আশা, আগামী আগস্ট মাসেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।

বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে নির্বাচন কয়টি ধাপে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা সিটি করপোরেশনের মধ্যে কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে হবে, তা এখনো নির্ধারণ হয়নি। আদালতের কোনো নির্দেশনা বা আইনগত বাধ্যবাধকতা থাকলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ কিংবা প্রবাসী ভোটারদের অংশগ্রহণের বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে অনুসৃত সফল ব্যবস্থাপনাগুলো স্থানীয় সরকার নির্বাচনেও প্রয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সহিংসতা কমিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়া বিদ্যমান আইনেই নির্বাচন আয়োজন সম্ভব এবং এ কারণে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar