1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিকদের আত্মসম্মানবোধ থাকতে হবে, পরিহার করতে হবে উগ্র দালালি: ডেপুটি স্পিকার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের আত্মসম্মানবোধ থাকতে হবে, পরিহার করতে হবে উগ্র দালালি: ডেপুটি স্পিকার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (২২ জুলাই) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি হলরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়। চলতি মাসের ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলমান এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকতার মর্যাদা ও পেশাদারিত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন। পুলিশ সুপারের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি একটি মহান পেশা। এই পেশার একজন সদস্য হিসেবে সাংবাদিকদের সবার আগে নিজেদের আত্মসম্মানবোধ বজায় রাখতে হবে।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, স্থানীয়ভাবে অনেক সাংবাদিক প্রয়োজনীয় সম্মান পান না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অনেকেই এই মহান পেশাকে উপজীব্য করে ব্যক্তিগত লাভের আশায় কাজ করেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি উপস্থিত প্রবীণ ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের শ্রদ্ধা জানিয়ে তরুণদের এ পেশার মহত্ত্ব অর্জনের আহ্বান জানান।

রাজনৈতিক দলের মনোনয়নে ও জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়বদ্ধতার কথা স্বীকার করেন কায়সার কামাল। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি কতটুকু কাজ করতে পারছেন বা কোথায় তার ত্রুটি হচ্ছে, তা যেন সাংবাদিকরা নির্দ্বিধায় ধরিয়ে দেন।

ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর প্রথম অভিভাষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভালো কাজে জনপ্রতিনিধিদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের ভুলগুলো শুধরে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব।

বক্তব্যের একপর্যায়ে ডেপুটি স্পিকার সাংবাদিকতার নামে ‘উগ্র দালালি’ এবং অসৎ উদ্দেশ্যে মানুষকে প্রলুব্ধ বা উসকে দেওয়ার প্রবণতার তীব্র সমালোচনা করেন। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের দৃষ্টি আকর্ষণ করে তিনি অতীতকে পেছনে ফেলে নতুন সমীকরণের মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তনের ওপর জোর দেন। সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পিআইবির এই প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘প্রশিক্ষণ’ শব্দটির মূল অর্থ হৃদয়ে ধারণ করতে হবে। শুধু তিন দিন কর্মশালায় যোগ দেওয়া, খাওয়া-দাওয়া করা বা সম্মানী নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে এই আয়োজন কোনো কাজেই আসবে না। সত্যিকারের ‘শিক্ষণ’ না হলে পিআইবির মহাপরিচালকের এই উদ্যোগ ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন।

এতে উপস্থিত ছিলেন, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, বুম বাংলাদেশের ফ্যাক্টচেকার ও এ আই বিশেষজ্ঞ আলী আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম।

কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar