1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারপ্রাপ্ত স্পিকারের সাথে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

ভারপ্রাপ্ত স্পিকারের সাথে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর / বিডি টেলিগ্রাফ
রবিবার (২৬ জুলাই), রাত ৯টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি প্রতিনিধিদল। ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ সংসদ ভবনে এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ ভারপ্রাপ্ত স্পিকারকে প্রধান অতিথি হিসেবে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল আমন্ত্রণটি গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান।

বৈঠকে দেশের নারী উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত স্পিকার। তিনি বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করতে এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গড়তে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসংঘের এসডিজি প্রকল্পগুলোর মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, ইউএনওপিএস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করে থাকে। এই জাতীয় প্রচার অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হবে বলে প্রতিনিধিদল জানায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar