1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার- স্বাস্থ্য প্রতিমন্ত্রী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করতে একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটির আধুনিক নকশা ও সম্ভাব্যতা সমীক্ষার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ৭৫ শতাংশ মানুষ গ্রামে বাস করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোই তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রধান ভরসা। তাই আগে জেলা পর্যায়ে যে সেবাগুলো পাওয়া যেত, তার অধিকাংশই ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য খাতের বাজেট জিডিপির ১ শতাংশ থেকে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিটি কর্পোরেশন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এনে পুনর্গঠন করা হচ্ছে।

তিনি বলেন, শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবার জন্য দেশের পাঁচটি শহরে পাঁচটি নতুন শিশু হাসপাতাল এবং নারী স্বাস্থ্যের জন্য পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিগত সময়ে স্বাস্থ্য খাতে পরিকল্পনাহীনভাবে শত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হলেও অনেক স্থানে সেগুলো অব্যবহৃত পড়ে আছে উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এ ধরনের অপচয় বন্ধ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar