1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন - দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন – দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ আগস্টকে স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ‘আনন্দ ও বিজয়ের দিন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ‘ফ্যাসিবাদী শাসনের’ অবসান ঘটে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দেওয়া ওই বিবৃতিতে প্রধানমন্ত্রী দাবি করেন, দীর্ঘ সময় ধরে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষ গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি ‘আয়নাঘর’সহ গোপন বন্দিশালার প্রসঙ্গ তুলে ধরে বহু মানুষকে দীর্ঘদিন আটক ও গুম করার অভিযোগও করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান অকার্যকর করা হয়েছিল এবং জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। পাশাপাশি ব্যাংকিং খাতে দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের অভিযোগও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক, কৃষক, সাংবাদিক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তিনি এ আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের ত্যাগের কথা স্মরণ করেন।

বিবৃতির শেষাংশে তারেক রহমান ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকলেও তা যেন শত্রুতায় পরিণত না হয়। স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar