1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দরপত্র আহ্বান না করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য ২০০টি ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কেনাকাটার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গত বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মহাসড়ক বিভাগের প্রস্তাবটি অনুমোদন করা হয়। প্রস্তাব অনুযায়ী, সরকারি অর্থায়নে আনুমানিক ২০০টি ইলেকট্রিক বাস কেনা হবে। এর মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসও থাকবে।

এদিকে বিভাগীয় শহরগুলোতে পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে প্রথম ধাপে ১০০টি ইলেকট্রিক বাস, ২৫টি চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় অবকাঠামোর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

পরিকল্পনা অনুযায়ী, বাসগুলো ঢাকার গুরুত্বপূর্ণ রুট এবং বিভাগীয় শহরগুলোর আন্তঃনগর রুটে চালানো হবে। ইলেকট্রিক বাস চালু হলে জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমানো, বায়ুদূষণ হ্রাস এবং যাত্রীসেবার মান উন্নত করার আশা করছে বিআরটিসি।

প্রস্তাবিত ৪০০ কোটি টাকার মধ্যে ১০০টি বাস কিনতে ২৫০ কোটি, ২৫টি চার্জিং স্টেশনে ৫০ কোটি, আনুষঙ্গিক যন্ত্রপাতি ও স্পেয়ার পার্টসে ৩৫ কোটি এবং প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় ২০ কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। পরিবহন, রেজিস্ট্রেশন ও অন্যান্য খাতে ২৫ কোটি এবং ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনা উন্নয়ন ও মেরামতে ২০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar