মেহেদী হাসান রিপন।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে কৃষকের প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের ধুপখালী গ্রামে ফারুক মোল্লার বাড়ীতে বৃহস্পতিবার(৩ মার্চ) আনুমানিক রাত ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়,পাশের বাড়ীর হাফিজুর এর ছেলে তাদের নিজেদের গোয়াল ঘরে সাজাল দেয় এবং সেই আগুনের সুত্রে ঘটে যায় এই বড় একটি দুর্ঘটনা। আরও জানা যায়,শুধু ফারুক মোল্লার ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে হাফিজুরের ও। আগুনে হাফিজুরের গোয়াল ঘরে থাকা একটি ছাগল ও প্রায় ৫০০ পিচ গবোরের তৈরী বৈড়ে পুড়ে ছায় হয়ে যায়। ঘরে আগুন লাগা দেখতে পেয়ে প্রথমে ফারুক মোল্লার ছেলে আল-আমিন চিৎকার দিয়ে ওঠে,তার চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসে ও আগুন নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে,গ্রামবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে অবশেষে বাঘারপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন এবং ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।