বেনাপোল(যশোর)প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাÐ পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বেনাপোল পোর্ট থানার মাসুম বিল্লাহ।
রোববার (৬ মার্চ) খুলনা রেঞ্জে ফেব্রæয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন এসআই মাসুম বিল্লাহর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
পুরস্কার বিতরণ সময়ে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।
সভায় খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি সব কর্মকর্তাদের তাদের অধীনস্ত পুলিশ সদস্যদের কার্যক্রম নিয়মিত তদারকি করতে নির্দেশ দেন।